Hotline01722552155 0৳  0.000 items

Menu

My account

ডেলিভারি পলিসি

Skin Zone Bangladesh — সারা বাংলাদেশে নিরাপদ ও দ্রুত ডেলিভারি

স্কিন জোন বাংলাদেশ-এ আপনার অর্ডার করা পণ্য যত্ন সহকারে প্যাকেজিং করে নিরাপদে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ডেলিভারি সংক্রান্ত নিয়মগুলো নিচে তুলে ধরা হলো।
১

অর্ডার করুন

পছন্দের পণ্য বেছে অর্ডার সম্পন্ন করুন

২

কনফার্মেশন

ফোন কল বা এসএমএসে অর্ডার নিশ্চিত করা হবে

৩

প্যাকেজিং

যত্নসহকারে পণ্য প্যাক করে কুরিয়ারে হস্তান্তর

৪

ডেলিভারি

আপনার ঠিকানায় পণ্য পৌঁছে যাবে

১ ডেলিভারি এলাকা

আমরা সারা বাংলাদেশে ডেলিভারি সেবা প্রদান করি। দেশের যেকোনো জেলা, উপজেলা বা প্রত্যন্ত এলাকায় পণ্য পাঠানো সম্ভব।

২ অর্ডার কনফার্মেশন

  • অর্ডার করার পর আমাদের প্রতিনিধি ফোন কল অথবা এসএমএস-এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবেন।
  • অর্ডার কনফার্ম হওয়ার পরেই ডেলিভারির প্রক্রিয়া শুরু হয়।
  • অনুগ্রহ করে অর্ডারের সময় সঠিক নাম, সম্পূর্ণ ঠিকানা ও সচল মোবাইল নম্বর দিন।

৩ ডেলিভারি সময়

  • ঢাকার ভেতরে: ১-২ কার্যদিবস।
  • ঢাকার বাইরে: ৩-৪ কার্যদিবস।
  • আমরা প্রতিদিনই ডেলিভারি সেবা দিয়ে থাকি।
  • প্রাকৃতিক দুর্যোগ, হরতাল, দুর্ঘটনা বা কুরিয়ার জটিলতার কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।

৩ক কুরিয়ার সার্ভিস ও পাঠানোর সময়

  • আমরা Pathao ও Steadfast কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করি।
  • বিকাল ৫টার আগে অর্ডার কনফার্ম হলে সেদিনই কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়।
  • বিকাল ৫টার পরে অর্ডার করলে পরের দিন কুরিয়ারে পাঠানো হয়।

৪ ডেলিভারি চার্জ

  • ঢাকার ভেতরে: ৬০ টাকা।
  • ঢাকার বাইরে: ১০০ টাকা।
  • অর্ডার কনফার্মেশনের সময় মোট বিল ও ডেলিভারি চার্জ আপনাকে স্পষ্টভাবে জানানো হবে।

৫ পেমেন্ট

  • ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে মূল্য পরিশোধ করুন।
  • বিকাশ / নগদ: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও পেমেন্ট করা যাবে।
  • আমাদের অধিকাংশ অর্ডারই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায়। তবে কিছু বিশেষ পণ্যের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হতে পারে। এমন হলে কনফার্মেশনের সময় আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে।

৬ পণ্য গ্রহণের সময় করণীয়

  • ডেলিভারি ম্যানের সামনেই পার্সেলের প্যাকেজিং ভালোভাবে দেখে নিন।
  • প্যাকেট ছেঁড়া, ভেজা বা স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত মনে হলে পণ্য গ্রহণের আগেই আমাদের ফোনে জানান।
  • পণ্য ভুল বা ক্ষতিগ্রস্ত হলে রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৭ ডেলিভারি ব্যর্থ হলে

  • ভুল ঠিকানা বা মোবাইল নম্বর দেওয়া হলে ডেলিভারি সম্ভব না-ও হতে পারে।
  • ডেলিভারি ম্যান যোগাযোগ করলে ফোন রিসিভ না করলে বা পণ্য গ্রহণ না করলে অর্ডার বাতিল হতে পারে।
  • অর্ডার ফেরত এলে ভবিষ্যতে অর্ডার কনফার্ম করার আগে অগ্রিম ডেলিভারি চার্জ চাওয়ার অধিকার আমরা সংরক্ষণ করি।

৮ নীতি পরিবর্তনের অধিকার

স্কিন জোন প্রয়োজন অনুযায়ী এই ডেলিভারি পলিসি পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত নীতি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে।

ডেলিভারি নিয়ে প্রশ্ন আছে?

📞 ফোন: 01722552155

✉️ ইমেইল: skinzone@gmail.com

🌐 ওয়েবসাইট: www.skinzone.com.bd

Shopping cart

No products in the cart.